দেওয়ানগঞ্জ উপজেলার কবিরপুর গ্রামে ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ।
ভিকটিম শিক্ষার্থী একই উপজেলার চেংটিমারী গ্রামের নানাবাড়িতে বেড়াতে গেলে দুই ধর্ষক তাকে
ঘরে আটকে রেখে দুই দিন ধরে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ প্রশাসন শুক্রবার দুই ধর্ষককে
আটক করেছে। বুধবার রাতে নানাবাড়ি থেকে শিশুটিকে মজিবরের ছেলে আলমগীর (৩২) এবং
শামছুল হকের ছেলে রশিদুল ইসলাম দুদু (৪০) অপহরণ করে কবিরপুর গ্রামে নদী বেষ্টিত নির্জন
চরে একটি ঘরে আটকে রাখে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই দিন ধরে আলমগীর ও দুদু তাকে
একাধিকবার ধর্ষণ করে। শিশুটিকে তারা অনাহারেও রাখে। নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা ঘরে
শিশুটির কান্নার শব্দ পেয়ে লোকজনকে জানায়। খবর পেয়ে পরিবার ও গ্রামের লোকজন তাকে
উদ্ধার করে। ধর্ষকদ্বয়ের পা জড়িয়ে ধরে কাকুতি-মিনতি করে রক্ষা হয়নি, কেউ শোনেনি তার
আকুতি। কান্নাজড়িত কণ্ঠে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে, গলায় ধারালো দা ধরে তাকে পালাক্রমে ধর্ষণ
করেছে তারা। এলাকায় আলমগীরের বিরুদ্ধে বহু বিবাহ সহ নানান অনৈতিক কাজ ও দুদুর বিরুদ্ধে
মাদক সহ একাধিক মামলার খবর পাওয়া যায় । দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। দুই ধর্ষককে আটক করা
হয়েছে। এছাড়া দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.