জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে মাঝের পাড়া গ্রামে ব্রিজের নিচ থেকে সহির উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে দশানী ২৪ ডটকম কে জানান, রোববার ঈদের দিন রাত ৮টার দিকে সহির উদ্দিন জারি গান শোনার কথা বলে বাড়ি থেকে বের হন।
এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুরে বাড়ির পার্শ্বে ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেও বলে জানান তিনি।
আরও পড়ুন ঝিনাইগাতীতে মরহুম শহীদ জাহাবক্স কোম্পানি স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.