মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জগদীশ হাজং নামে এক কৃষকের ২টি গরু মারা গেছে।
১৫ জুন বুধবার বিকাল ৫টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া বারোয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি চিন্তাহরণ হাজং জানান, গজারীপাড়া বারোয়ামারী এলাকায় বাঁশের খুটি দ্বারায় এলোপাথারি ভাবে বিদ্যুৎ এর মেইন তার থাকার কারণে বিভিন্ন কৃষি জমিতে তার ছিঁড়ে জলাবদ্ধ পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এসময় জগদীশের দুইটি গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় জলাবদ্ধ পানিতে বিদ্যুতায়িত হয়।
এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। দুটি গরুর মধ্যে একটির পেটে বাচ্চা রয়েছে।
গরু দুটির মালিক জগদীশ হাজং জানায়, তার গরুর আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। সে অসহায় একজন আদিবাসী।
বিদ্যুৎ অফিসের গাফিলতি ও অনিয়মের কারণে তার গরুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান বলেন, ঘটনাটি তাঁরা জেনেছেন।
বর্তমানে লাইনটি বন্ধ রেখেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন হালুয়াঘাটে নলকূপের পাইপ থেকে বের হচ্ছে ‘জ্বালানী গ্যাস’; চলছে রান্নার কাজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.