বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দেশের স্বনামধন্য জাতীয় ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ জুন সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানের আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ।
বক্তারা যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন জেলা পরিষদের প্রশাসকের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.