জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার সহ সকল
এলাকার হাট বাজার গুলোতে বেড়েই চলেছে গো- খাদ্যের দাম। বিভিন্ন হাট
বাজার গুলোতে গিয়ে দেখা গেছে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি ৩৫ কেজি
মোটা ভুষির দাম বেড়েছে ৪০০- ৫০০ টাকা। রেডি ফিডের বস্তায় বেড়েছে
২০০- ৩০০ টাকা। ইরি মৌসুম চলমান থাকলেও শুকনো খড়ের দাম
খামারীদের নাভিশ্বাস তুলেছে। নাম প্রকাশ না করার শর্তে ক্ষুদ্র খামারী
উদ্দোক্তা জানান এভাবে গো-খাদ্যের দাম বাড়লে গরু পালন বাদ দেওয়া
ছাড়া উপায় নাই ।
গবাদিপশু লালনপালনে আগ্রহ হারাচ্ছে ক্ষুদ্র উদ্দোক্তা খামারীগণ।
দোকানদার আঃ গণি জানান - দ্রব্য মুল্য বৃদ্ধির দোহাই দিয়ে বিভিন্ন
কোম্পানি তাদের গো-খাদ্যের দাম বৃদ্ধি করেছে বলে আমাদের বেশি দামে
বিক্রি করতে হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম আতিকুর রহমান
জানান - গো-খাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেলে ক্ষুদ্র খামারীদের পক্ষে
কষ্টকর হয়ে যাবে, কর্তৃপক্ষের নিকট আশা করবো যাতে গো-খাদ্য যাতে
খামারীদের ক্রয় ক্ষমতার নাগালে থাকে। তবে স্থানীয় ভাবে দাম বৃদ্ধি করার
অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো। আমরা প্রাণিসম্পদ দপ্তরের
মাধ্যমে খামারীদের উন্নত জাতে ঘাস চাষে উদ্ভুদ্ধ করে যাচ্ছি, যাতে রেডি
ফিডের চাহিদা কিছুটা হলেও কমে আসে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.