তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় ফিসারিতে বিদ্যুৎতের তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্টে রাসেল মিয়া(১৩)নামে বালক নিহত হয়েছে।
জানাগেছে, ১২ মে বৃহস্পতিবার উপজেলার বিসকা ইউনিয়নে খিচা গ্রামের নয়ন মিয়ার ছেলে রাসেল মিয়া (১৩) সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় সময় প্রতিবেশি মোশারফ হোসেন(৪০) এর ফিসারিতে মাছ ধরতে গেলে তখন বিদ্যুৎতের তার নিচু থাকায় রাসেলের পায়ের সাথে স্পর্শ লাগে। তখন সে ডাক চিৎকার ও চটফট করিতে থাকে।
আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে খিচা বাজারে রাসেল মিয়া মারা যায়।
এ ব্যাপারে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিহত রাসেলের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট রয়েছে।
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন ইউরোপ নতুন সংকটের মুখে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.