মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ মে বুধবার দুপুরে ।
নিহত নারী ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের তামাগাঁও গ্রামের মো. ইউনুস আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দেলোয়ারা বেগম বাড়ির পাশে বিদ্যুৎ খুটির কাছ থেকে গরু আনতে যায়।
এসময় খুটির টানা তারের বিদ্যুতে স্পর্সে তিনি গুরুতরভাবে আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রজু হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.